বুধবার, ২০২৬ সেপ্টেম্বর ০৯ | ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Crime24TV Logo
আর্কাইভ বাংলা কনভার্টার
Crime24TV Logo
Logo
Logo

ক্রাইম ২৪ প্রতিদিনের গুরুত্বপূর্ণ অপরাধ সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন এবং নগরজীবনের অজানা তথ্য পাঠকের সামনে তুলে ধরে।

সম্পাদক: তাওহিদ হোসেন মিঠু

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়:

মসজিদ মার্কেট (২য় তলা),
ছোটরা, কুমিল্লা-৩৫০০।

02334400099, 02334404652
০১৭২৬০১২০০৭ 
০১৭১১৩৮৮১৫৫

সাম্প্রতিক প্রতিবেদন
🔴 সর্বশেষ:
চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ ৫৪ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য আটক ঢাকা উত্তরে মেয়র পদে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বাড়ির সামনে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ ভারতে বিষাক্ত মদপানে অন্তত ১২ জনের মৃত্যু স্বামীকে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ৬ ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা বিদ্যুৎমন্ত্রী বিদ্যুতের পরিস্থিতি সামাল দিতে না পেরে ICU-তে চলে গেছেন মাশাআল্লাহ : কুমিল্লায় আসিফ মাহমুদ হারপিক নিয়ে আসেন, আমি বাথরুম ক্লিন করব: কুমিল্লা মেডিকেলে কৃষিমন্ত্রী ক্যান্সারে আক্রান্ত যুবদল নেতার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী ২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী জাল জন্মসনদে আসামির জামিন ও নথি গায়েবে ৩ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ মাকে মারধর করায় ছেলের ১০০ টাকা জরিমানা ও ৬ মাসের কারাদণ্ড দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির ২০০ বছর পর পরিবারে কন্যাসন্তানের জন্ম, রথে চড়িয়ে রাজকীয় বরণ এক টুকরো মাংস বেশি খাওয়া নিয়ে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেলসহ মিলাদের খিচুড়ি ছিনতাই সিন্ডিকেটের কারসাজিতে সারের সংকট দেখানো হচ্ছে: কৃষিমন্ত্রী
প্রতিবেদক - | বুধবার, ২০২৬ সেপ্টেম্বর ০৯, ০৫:১৪ অপরাহ্ন
৫৪ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য আটক
৫৪ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

কক্সবাজারের রামুতে ৫৪ হাজার ইয়াবাসহ মোহাম্মদ আলী মুন্না শিকদার (২৭) নামের আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক সদস্যকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল, দুটি আইফোন নগদ ৫০ হাজার ৯৯০ টাকা জব্দ করা হয়েছে।

রোববার ( সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে রামুর মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকায় আরাকান সড়কে তাকে আটক করা হয়। পরে ইয়াবাসহ তাকে রামু থানায় সোপর্দ করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সন্দেহজনকভাবে একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানোর সময় চালক মোহাম্মদ আলী মুন্না শিকদারকে আটক করেন বিজিবি সদস্যরা। পরে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মোটরসাইকেলের গোপন একটি বাক্সে বিশেষভাবে প্যাকেটজাত অবস্থায় ৫৪ হাজার ইয়াবা পাওয়া যায়। সময় তার সঙ্গে থাকা দুটি আইফোন নগদ ৫০ হাজার ৯৯০ টাকা জব্দ করা হয়।

ঘটনায় ৩০ বিজিবির মরিচ্যা যৌথ চেকপোস্টে দায়িত্বে থাকা নায়েক সুবেদার মোহাম্মদ আরিফুর রহমান বাদী হয়ে ওই দিনই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রামু থানায় মামলা করেন। তবে মামলার এজাহারে আটক ব্যক্তি এপিবিএনের সদস্য এমন কোনো পরিচয় উল্লেখ করা হয়নি। এপিবিএনের পক্ষ থেকেও বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

মামলার বাদী মোহাম্মদ আরিফুর রহমান বলেন, আটক ব্যক্তি এপিবিএনের সদস্য কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত ছিলেন না। আটকের সময় তার কাছ থেকে পাওয়া নাম-পরিচয়ের ভিত্তিতে তাকে হেফাজতে নিয়ে থানায় সোপর্দ করা হয়েছে। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক বলেন, বিজিবির দেওয়া এজাহারের ভিত্তিতে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। আটক ব্যক্তি এপিবিএনের সদস্য কি না, সে বিষয়েও তিনি নিশ্চিত নন।

তবে ওসি বলেন, আটক ব্যক্তি যে বাহিনীর সদস্যই হোন না কেন, অপরাধ করলে কেউই আইনের আওতার বাইরে থাকবেন না। এদিকে মোহাম্মদ আলী মুন্না শিকদার এপিবিএনের ১৬ ব্যাটালিয়নের সদস্য বলে নিশ্চিত করেছেন ওই ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউসার সিদ্দিকী। তিনি বলেন, মুন্না ২১ দিনের ছুটিতে ছিলেন। এর মধ্যে তাকে ১৬ এপিবিএন থেকে ঢাকায় বদলি করা হয়। তবে নতুন কর্মস্থলে এখনো যোগ দেননি তিনি। ছুটিতে থাকা অবস্থায়ই মুন্না ধরনের অপরাধে জড়িয়েছেন।

বিজিবির গণমাধ্যম শাখা থেকে নিয়মিত মাদক চোরাচালান ইয়াবা উদ্ধারের তথ্য সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে জানানো হয়। এমনকি ১০ থেকে ১৪ হাজার ইয়াবা উদ্ধারের ঘটনাও অনেক সময় এসব বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়।

তবে ৫৪ হাজার ইয়াবাসহ একজন এপিবিএন সদস্যকে গ্রেপ্তার, তার কাছ থেকে দুটি আইফোন, মোটরসাইকেল নগদ টাকা জব্দের মতো বড় ঘটনায় বিজিবির পক্ষ থেকে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। বিষয়ে বিজিবির গণমাধ্যম শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার বিষয়ে অবগত নন বলে জানান।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।